অনুমোদনহীন লিগের শাস্তি, শেষ হলো প্যাটেলের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার

0
অনুমোদনহীন লিগের শাস্তি, শেষ হলো প্যাটেলের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার

অনুমোদনহীন লিগে অংশ নেওয়ার কারণে ছয় মাসের নিষেধাজ্ঞার পর সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার সামিত প্যাটেল। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি আক্ষেপ নিয়েই।

চলতি বছরের শুরুতে ভারতের গোয়ায় অনুষ্ঠিত অনুমোদনহীন একটি লিগে খেলার কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে শাস্তি দেয়। নিষেধাজ্ঞার কারণে টি-টোয়েন্টি ব্লাস্ট থেকেও ছিটকে যান তিনি। এরপরই ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন এই ৪১ বছর বয়সী ক্রিকেটার।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্যাটেল বলেন, তিনি জানতেন না বিষয়টি এতদূর যাবে এবং এই ঘটনাই অবসরের সিদ্ধান্ত দ্রুত নিতে ভূমিকা রাখে। দীর্ঘ সময় নটিংহ্যামশায়ারের হয়ে খেলা এই অলরাউন্ডার ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ৬ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে ২৫০ উইকেট ও ৫ হাজার রানের বিরল ডাবল অর্জন করেন তিনি।

অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে থাকছেন না প্যাটেল। ভবিষ্যতে কোচিং, মেন্টরিং ও ধারাভাষ্যে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here