মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কুড়িগ্রামের জাকির

0
মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কুড়িগ্রামের জাকির

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার আবু সাদাত মো. জাকির।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. কে এম আই মন্টি দায়িত্ব পান। নতুন কমিটিতে ৭ নম্বর সহ-সভাপতি হিসেবে স্থান পান আবু সাদাত মো. জাকির।

জাকির কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকারের ছেলে। সংগঠনে দীর্ঘদিনের সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নবনিযুক্ত সহ-সভাপতি জাকির বলেন, সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে আমি কাজ করে যাব এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করব।

এদিকে তার এ পদপ্রাপ্তিতে চিলমারী উপজেলা বিএনপিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here