মার্কিন বাহিনীর জব্দ করার চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

0
মার্কিন বাহিনীর জব্দ করার চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে একটি ইরানের পণ্যবাহী জাহাজ। 

বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

এর আগে সোমবার ইরান নিশ্চিত করেছে, মার্কিন বাহিনী ওমান উপসাগর থেকে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে। তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং এর পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে।

মার্কিন সামরিক বাহিনী ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ কার্যকর করা শুরু করে। 

সূত্র : মিডল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here