দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

0
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

ফিরে আসা অধিকাংশ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে আটক, অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে জানা গেছে।

বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ডেস্ক, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। পরে প্রত্যাবাসিতদের জন্য প্রাথমিক সহায়তা হিসেবে খাদ্য, চিকিৎসা সহায়তা ও কিছু অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

আইওএম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তারা লিবিয়ার বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here