কুমিল্লা বোর্ড: এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩৬৫, বহিষ্কার ২

0
কুমিল্লা বোর্ড: এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩৬৫, বহিষ্কার ২

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় ১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ সময় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দ্বিতীয় দিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিতির হার ১.১৬ শতাংশ।

জেলা ভিত্তিক অনুপস্থিতির সংখ্যা হলো- কুমিল্লায় ৪৬৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৭ জন, চাঁদপুরে ২১২ জন, ফেনীতে ১০১ জন, নোয়াখালীতে ২৮২ জন এবং লক্ষ্মীপুরে ১০১ জন। এছাড়া কুমিল্লা ও নোয়াখালী জেলায় একজন করে মোট দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, কুমিল্লা বোর্ডের অধীনে ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর আগের দিন প্রথম পত্র পরীক্ষায় ১ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here