আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মিচেল স্টার্ক

0
আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক আইপিএলে অংশ নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেবেন।

আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে তার অংশ নেওয়ার কথা রয়েছে। অ্যাশেজ টেস্টে কনুই ও কাঁধে চোট পান স্টার্ক। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর, চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ার আগে স্টার্ক  সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশেও খেলেছিলেন।

আইপিএলের শুরুতে অনুপস্থিত থাকা একমাত্র অস্ট্রেলিয়ান এই পেসার। তার স্বদেশী প্যাট কামিন্সও এখনও কোনো ম্যাচ খেলেননি। আশা করা হচ্ছে, কামিন্স এই সপ্তাহান্তে তার প্রথম ম্যাচ খেলবেন। সম্প্রতি জশ হ্যাজেলউডও সম্পূর্ণ ফিট হওয়ার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে মাঠে নেমেছেন।

স্টার্কের অনুপস্থিতিতে লুঙ্গি এনগিডি দিল্লি মূল পেসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। প্রথম দুটি ম্যাচ জিতে ইতিবাচকভাবে অভিযান শুরু করলেও, দিল্লি তাদের পরবর্তী চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here