ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ওয়েডিং ইভেন্টে দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ। 

সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-১ এলাকার ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফেতে এই প্রশিক্ষণ আয়োজিত হয়।

প্রশিক্ষণের শুরুতে সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুজ্জামান বলেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই’। 

তিনি বলেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট এখন আর কেবল সাজসজ্জা বা খাবার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ শিল্পখাত, যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল সম্ভাবনা তৈরি করছে।’

pucসংবাদ সম্মেলন শেষে সংগঠনের উদ্যোগে ‘ফ্রম প্যাশন টু প্রফেশন’ শিরোনামে একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম, সহ-সভাপতি রাজিয়া হক কনক, সাধারণ সম্পাদক সালফিন আনোয়ার রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোমেল, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাহমুদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. মোরসালিন সানি, মহিলা বিষয়ক সম্পাদক বিতাস্তা আহমেদ এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. রায়হান রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়াও মেন্টর হিসেবে অংশ নেন ফাইরিন ফরিদ, রাজিয়া হক কনক, আনিকা আজম, বিতাস্তা আহমেদ, মো. মোরসালীন সানী, সানিলা আইনাব, নাহিয়ান ইবনাত ও আব্দুল্লাহ আল মামুন। (প্রেস বিজ্ঞপ্তি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here