ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইসরায়েলির সেনার বিরুদ্ধে অভিযোগপত্র

0
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইসরায়েলির সেনার বিরুদ্ধে অভিযোগপত্র

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ইসরায়েল।

ইসরায়েলি দৈনিক হারেৎজের বরাতে এই তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দু’জনের বিরুদ্ধে শত্রুপক্ষকে সহায়তা এবং স্পর্শকাতর তথ্য পাচারের মতো গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে এক সেনার বিরুদ্ধে সরাসরি বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের এবং অন্যজনের বিরুদ্ধে সেই যোগাযোগে সহায়তার অভিযোগ রয়েছে।

তদন্তকারীদের বরাত দিয়ে কর্তৃপক্ষ জানায়, অভিযুক্তরা শুরুতে ইরানের কাছ থেকে অস্ত্র-সংক্রান্ত কোনও কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তা করতে অস্বীকৃতি জানিয়ে তারা ইরানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে কর্মকর্তাদের দাবি, পরে ইরানের পক্ষ থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়া হলে ওই দুই সেনা পুনরায় তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তদের একজন যুদ্ধবিমানের সিস্টেম-সংক্রান্ত সামরিক প্রশিক্ষণ উপকরণ এবং একটি সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও এলাকার ভিডিও চিত্র ইরানি এজেন্টের কাছে পাচার করেছেন। সূত্র: আল-জাজিরা, জেরুজালেম পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here