কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদককে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারের পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দপ্তর সম্পাদক এইচ.এম. হেদায়েতুল্লাহ সরদারের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযানে নতুন করে কঠোর অবস্থান নেওয়ার দাবি উঠেছে।
এদিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়ে হাজী জসীমউদ্দীন এমপি বলেছে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং এই যুদ্ধে কোনও ছাড় দেওয়া হবে না।
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সচেতনতা জরুরি। মাদক থেকে দূরে থাকুন, সমাজকে সুরক্ষিত রাখুন।

