সিরিজ জয়ের পথে বাংলাদেশ

0
সিরিজ জয়ের পথে বাংলাদেশ

মোস্তাফিজের বাউন্সারে সরাসরি মিডউইকেটে ক্যাচ দিলেন লেনক্স। দলীয় ১৫৪ রানে অষ্টম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

শর্ট মিড উইকেটে মিরাজের অবিশ্বাস্য এক ক্যাচ! মোস্তাফিজের ১০৯.৮ কিমি গতির স্লোয়ারে ফ্লিক খেলার চেষ্টায় আউট হয়েছেন স্মিথ। মিরাজ নিজের ডানদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচটি নিয়েছেন।

এর আগে আগের বলে ডিন ক্লার্কসনের কঠিন ক‍্যাচ নিতে পারলেন না লিটন দাস। গ্লাভসে লেগে বেরিয়ে গেল বল। পরের বলে দুর্দান্ত ইয়র্কারে লেগ স্টাম্প উপড়ে ফেললেন নাহিদ রানা। নিজের অষ্টম ওভারেই গতিময় সব ডেলিভারি করেছেন তরুণ এই পেসার।

মূলত তার পেসের জন‍্যই বলের নাগাল পাননি। ঘণ্টায় ১৪৮.৬ কিলোমিটার গতির বলের লাইনেই যেতে পারেননি ক্লার্কসন। উড়ে যায় লেগ স্টাম্প। ১০ বলে ৬ রান করেন ক্লার্কসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here