৫ রানেই ফিরলেন ল্যাথাম! মিডল স্টাম্পে থাকা ফুল লেংথ বলটিকে ল্যাথাম নিচু হয়ে সুইপ করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের ওপরের কানায় লেগে শর্ট ফাইন লেগ অঞ্চলে শরীফুলের হাতে ধরা পড়ে।
এর আগে নিকোলসকে শুরুতে হারানোর পর নিক কেলি ও উইল ইয়াংয়ের ব্যাটে এগোচ্ছে নিউজিল্যান্ড। উইকেটে থিতু হচ্ছিলেন উইল ইয়াং। তবে নাহিদ রানার অফ স্টাম্পের বাইরে শর্ট বলে কাট করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়েছেন ইয়াং। ফিরেছেন ১৯ রান করে। এর আগে নতুন বলে মোস্তাফিজের বাউন্সারে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন নিকোলস।
চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দলে ফিরে নিজের দ্বিতীয় ওভারেই ওপেনার হেনরি নিকোলসকে ফিরিয়েছেন এই বাঁহাতি পেসার।

