প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকিই আলোচনার প্রধান বাধা: ইরানের প্রেসিডেন্ট

0
প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকিই আলোচনার প্রধান বাধা: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে প্রকৃত আলোচনার পথে তিনটি বড় বাধা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি—এই তিনটি বিষয়ই বাস্তব আলোচনার প্রধান অন্তরায়।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, বিশ্ব এখন অন্তহীন কূটনৈতিক বক্তব্য এবং বাস্তব কর্মকাণ্ডের মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখতে পাচ্ছে।

পেজেশকিয়ানের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি ইস্যুতে কঠোর অবস্থান জানান। তিনি বলেন, নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা এবং সব ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হবে না।

গালিবাফ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের এসব বক্তব্য নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here