র‍্যাংকিংয়ে নাহিদ রানার উন্নতি

0
র‍্যাংকিংয়ে নাহিদ রানার উন্নতি

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পেসার নাহিদ রানার পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেল আইসিসির র‍্যাংকিংয়ে। বল হাতে গতির ঝড় তোলা নাহিদ রানা বোলারদের তালিকায় বেশ উন্নতি করেছেন।

বুধবার দুপুরে আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ তথ্যে র‍্যাংকিংয়ের সুখবর পান নাহিদ।

মিরপুরে গত সোমবার নাহিদ মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন কিউই শিবির। বিধ্বংসী স্পেলের পুরস্কার হিসেবে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে এক লাফে ৩২ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ক্যারিয়ার সেরা ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন এই ২৩ বছর বয়সী পেসার।

তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮ নম্বরে। দীর্ঘ ১৬ মাস পর ওয়ানডেতে ফিরেই র‍্যাংকিংয়ে নিজের জায়গা করে নিয়েছেন শরিফুল ইসলাম (৩৯তম)। তবে চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করায় বড় মাশুল দিতে হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ৭ ধাপ পিছিয়ে তিনি এখন ৫৫ নম্বরে। অন্যদিকে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ২ ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here