পিএসএলে ঝড়ো সেঞ্চুরিতে স্মিথের রেকর্ড

0
পিএসএলে ঝড়ো সেঞ্চুরিতে স্মিথের রেকর্ড

সেঞ্চুরি ছুঁতে তখনও ২৩ রান দরকার ছিল স্টিভেন স্মিথের। হুনাইন শাহর করা এক ওভারেই পুরো ম্যাচের চিত্র বদলে দেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান।

ওভারের প্রতিটি বলে বাউন্ডারি হাঁকিয়ে ২৮ রান তুলে নেন স্মিথ। সেই ঝড়ের শেষ দিকে পঞ্চম বলেই ছক্কা মেরে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছে যান তিনি।

বুধবার পিএসএলে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে মুলতান সুলতান্সের হয়ে ওপেনিংয়ে নেমে ৫০ বলে ১০৬ রানের ইনিংস খেলেন স্মিথ। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৬টি ছক্কা।

এটি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে স্মিথের প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ শতক।

পিএসএলে প্রথম মৌসুমেই দারুণ ছন্দে আছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। এর আগে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ৫৬ রান এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আরও দুটি ইনিংসে করেন ৩০ ছাড়ানো রান।

২০ ওভারের ক্রিকেটে স্মিথের আগের সেঞ্চুরি ছিল বিগ ব্যাশে। গত জানুয়ারিতে সিডনি থান্ডারের বিপক্ষে সিডনি সিক্সার্সের হয়ে ৪২ বলে ১০০ রান করেছিলেন তিনি, যেখানে ছিল ৯টি ছক্কা ও ৫টি চার।

বিগ ব্যাশে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি আছে স্মিথের। আইপিএলেও রয়েছে একটি শতক। এবার পিএসএলেও যোগ হলো তার সেঞ্চুরির তালিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here