আইপিএলের চলতি আসরের মধ্যেই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের(এলপিএল) ষষ্ঠ আসরের সময়সূচি ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টেটি আগামী ১০ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে শেষ হবে।
দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের শীর্ষ ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি এই বছরের জুলাই ও আগস্ট মাসে শ্রীলঙ্কার চারটি স্থানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামী মৌসুমে খেলাগুলো ৫ই জুলাই থেকে ৬ই আগস্ট পর্যন্ত কলম্বো, পাল্লেকেলে এবং দাম্বুলার চারটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বোর্ড জানিয়েছে, লঙ্কা প্রিমিয়ার লিগ এসএসসি, কলম্বো, আরপিআইসিএস, কলম্বো, পিআইসিএস, পাল্লেকেলে এবং আরডিআইসিএস, দাম্বুলায় অনুষ্ঠিত হবে। ষষ্ঠ মৌসুম থেকে এলপিএল-এ একটি ষষ্ঠ দল যুক্ত করার পরিকল্পনা করেছিল। অন্যদিকে শর্ত না মানার কারণে জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্সের চুক্তি বাতিল করা হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগের মতো অন্যান্য টি-টোয়েন্টি লিগগুলো যেখানে খেলোয়াড় নিলাম মডেল ব্যবহার করছে, সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগ প্লেয়ার ড্রাফটের পথ বেছে নিয়েছে। ষষ্ঠ মৌসুমের জন্য লঙ্কা প্রিমিয়ার লিগের পাঁচটি দলের মধ্যে দেশীয় ও বিদেশি ক্রিকেট খেলোয়াড়দের বণ্টন করতে বোর্ড একটি ব্যাপক প্লেয়ার ড্রাফট আয়োজন করবে।
চুক্তিপ্রত্যাশী বিদেশি খেলোয়াড়দের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট নিবন্ধনের সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। এছাড়াও ড্রাফটে অংশগ্রহণে ইচ্ছুক আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য অনলাইন নিবন্ধন প্ল্যাটফর্ম খোলার তারিখ বোর্ড অনুমোদন করেছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি খেলোয়াড় নিবন্ধনের জন্য ৪ মে পর্যন্ত কাজ করবে।
লঙ্কা প্রিমিয়ার লিগ(এলপিএল)-এর প্রথম আসর ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল। তবে দল এবং তাদের মালিকদের মধ্যে কিছু সমস্যা দেখা দেওয়ায় চলতি বছরে কলম্বো ক্যাপস, দামবুল্লা সিক্সার্স, গল মার্ভেলস, ক্যান্ডি ফ্যালকনস এবং জাফনা অংশ নেওয়ার কথা রয়েছে।
চার সপ্তাহব্যাপী চলা এবারের আসরে বোর্ড আইপিজি গ্রুপের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও এসএলসি টুর্নামেন্টের নেতৃত্ব সংক্রান্ত তথ্য যাচাই করেছে। কার্যনির্বাহী কমিটির সদস্য সামান্থা দোদানওয়েলা টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। আসন্ন মৌসুমটি পরিচালনায় তার দক্ষতার ওপর বোর্ড পূর্ণ আস্থা প্রকাশ করেছে।

