কক্সবাজারে বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
কক্সবাজারে বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় স্থানীয়রা বেড়িবাঁধের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সাকিব ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা সাকিবকে হত্যা করে সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here