ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখি উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও বিএনপি সরকারের অবদান বিষয়ে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নির্বাহী সদস্য নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক কবি এনামুল হক জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, প্রাইম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সেক্রেটারি মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, সাবেক সহ-সভাপতি মো. মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. আলমগীর হোসেন।
স্বাগত বক্তব্য দেন জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা জাসাসের সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলাল।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির সদস্যরা।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, সপ্তসুর সংগীত নিকেতন ও জেলা জাসাস, ব্রাহ্মণবাড়িয়া।

