চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া ডাক্তার, ফিজিশিয়ান স্যাম্পল, পোকাযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব সড়ক ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভূয়া ডাক্তার পরিচয় দিয়ে ফার্মেসীতে বসিয়ে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ঔষধ প্রেসক্রাইভ করা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে নিউ মা ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফার্মেসীর মালিক প্রভাত সুতধরের সহায়তায় ডা: মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় মরিয়াম বেগম নামক একজন মহিলার হাড় ভাঙ্গার প্লাস্টার করেন। জরিমানার পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ঔষধ ও প্লাস্টার খরচ বাবদ ২৭০০/ টাকা রোগীকে ফেরত প্রদান করা হয় এবং সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া নিয়মিত মিনিটরিংয়ের অংশ হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্য দ্রব্য তৈরির অপরাধে কাসমিরি সুইটস এন্ড লাইভ বেকারিকে ১০ হাজার এবং মিষ্টিতে পোকা পড়া ও যথাযথভাবে মিষ্টি সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফেকে ৬ হাজার টাকা সহ মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

