কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

0
কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলার আদর্শ সদর উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোশতাক মিয়া এবং জেলা প্রশাসক মু. রেজা হাসান। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনের আওতায় কুমিল্লার ১৭টি উপজেলার ১৯৬টি ইউনিয়নের ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৭ লক্ষ ৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। জনস্বাস্থ্য রক্ষায় সরকারের গৃহীত এই বিশেষ টিকাদান কর্মসূচি আগামী ১১ দিনব্যাপী জেলাজুড়ে একযোগে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here