মনোনয়ন না পেয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী চমক

0
মনোনয়ন না পেয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী চমক

বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। এ সময় তিনি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চমক লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’

তিনি আরও লেখেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণ এর মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

শেষে তিনি লেখেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here