৬৭ ইনিংস পর বাবরের সেঞ্চুরি

0
৬৭ ইনিংস পর বাবরের সেঞ্চুরি

টি-টোয়েন্টিতে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার যেন হারিয়েই গিয়েছিল বাবর আজমের ব্যাটে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার। ইনিংসের শেষ বলে যখন দুই রান প্রয়োজন, তখন স্নায়ুচাপ সামলে ঠিকই লক্ষ্যভেদ করলেন পেশোয়ার জালমি অধিনায়ক। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে বাবর-শো দেখল ক্রিকেট বিশ্ব। আর সেই সাথে বড় হার দেখল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

ইনিংসের শেষ বলে বৃত্ত ভাঙার চ্যালেঞ্জে দাঁড়ানো বাবর উৎরেছেন অসীম পরীক্ষা। ইনিংসের শেষ বলে জোড়া রান তুলে পূর্ণ করেন স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১১তম শতক। সবশেষ ২০২৪ সালে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন পেশোয়ার জালমি অধিনায়ক।

রবিবার ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাবর। ৫২ বলে পৌঁছেন শতকের ঘরে। তার নান্দনিক ইনিংসে চারটি ছক্কা ও ছয়টি চারের মার ছিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি বাবরের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২১ সালে ৪৯ বলে শতক ছুঁয়েছিলেন তিনি।

বাবরের শতক ও মেন্ডিসের চমৎকার ইনিংসে ৩ উইকেট ২৫৫ রান করে পেশাওয়ার। পিএসএলে যা তাদের সর্বোচ্চ। সব মিলিয়ে এই টুর্নামেন্টে এই রান তৃতীয় সর্বোচ্চ। রান তাড়ায় নেমে কোয়েটা করতে পারেন কেবল ১৩৭ রান। অর্থাৎ বড় জয়ে আরও একটি ম্যাচ রাঙাল কোয়েটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here