তেল মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

0
তেল মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বানারীপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার পরিচালিত অভিযানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব এ জরিমানা করেন। 

সহকারী কমিশনার বলেন, পৌর শহরের বন্দর বাজারে ভোক্তা অধিকার রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণ ভোজ্য তেল সংরক্ষণের চিত্র উঠে আসে। ময়লা-আবর্জনার মধ্যে প্রায় ২৬০০ লিটার তেল মজুদের প্রমাণ পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরান সাহা স্টোরে ৮ হাজার ১৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুত রাখাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here