কুষ্টিয়া সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষর অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় কমপক্ষে ৩০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার(১৮ এপ্রিল) সকালে সদর উপজলার উজান গ্রাম ও গজনবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার উজানগ্রাম ও গজনবীপুরসহ ছয়টি গ্রাম মিল দুইটি সামাজিক গাষ্ঠী রয়েছে। শনিবার সকালে এই দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয় প্রথমে গজনবীপুর এলাকায় সংঘর্ষ হয়। পরবর্তীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উজানগ্রাম এলাকায়। এত দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় দুই গ্রামের কমপক্ষে ৩০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, এলাকায় গোষ্ঠীগত দ্বন্দ্বে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষের কেউ এখনও থানায় মামলা দায়ের করনি। মামলা করল প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

