নানা আয়োজনে রৌমারীতে বড়াইবাড়ী দিবস পালিত

0
নানা আয়োজনে রৌমারীতে বড়াইবাড়ী দিবস পালিত

নানা আয়োজনে কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে বড়াইবাড়ী সংঘর্ষে শহীদ তৎকালীন বিডিআরের তিন সদস্যের স্মরণে নির্মিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এতে জেলা বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

পরে স্থানীয়দের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ এবং দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানান।

উল্লেখ্য, ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), গ্রামবাসী এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওইদিন ভোরে বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বড়াইবাড়ী গ্রামে হামলা চালালে বিডিআর সদস্য ও স্থানীয়রা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন।

সংঘর্ষে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অপরদিকে বিএসএফের ১৬ জন সদস্য নিহত হয় বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here