রংপুর মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

0
রংপুর মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী তানজিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুর মৃত্যু হয়। তানজিদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তালমাটি এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। 

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু বিভাগের চিকিৎসক ডা. তানভীর চৌধুরী।

তিনি জানান, লালমনিরহাট সদর হাসপাতাল থেকে শিশুটি হামের উপসর্গ প্রায় ১৫ দিন চিকিৎসাধীন ছিল। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ থেকে শনিবার পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ২৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসব শিশুকে শিশু বিভাগের পাশে একটি আইসোলেশন কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here