কারখানার বায়োপ্লান্ট পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

0
কারখানার বায়োপ্লান্ট পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি দুগ্ধ কারখানার বায়োপ্লান্ট পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মোমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)। তারা ওই কারখানার শ্রমিক। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানায় নির্মিত বায়োগ্যাস প্লান্ট পরিষ্কার করার জন্য দুই শ্রমিক প্লান্টের ভেতরে নামেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হন। পরে অন্যান্য শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

কারখানার মালিক রূপ কুমার ঘোষ জানান, শ্রমিকরা পাম্প মেশিন দিয়ে বায়োপ্লান্ট পরিষ্কার করতে ভেতরে প্রবেশ করেছিলেন। এ সময় একজন শ্রমিক ভেতরে সিগারেট জ্বালালে আগুন ধরে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর আহত দুই শ্রমিককে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here