নতুন সুবিধা আনল জিমেইল

0
নতুন সুবিধা আনল জিমেইল

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনল জিমেইল। এন্ড টু এন্ড এনক্রিপশন–সুবিধা চালু করা হয়েছে। নতুন এই সুবিধা চালুর ফলে স্মার্টফোন থেকে জিমেইলে এনক্রিপ্টেড ই–মেইল পাঠানো যাবে। ফলে ই–মেইলে থাকা তথ্যের নিরাপত্তা আগের তুলনায় বাড়বে। 

গুগল জানিয়েছে, প্রথমবারের মতো জিমেইলের অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণ ব্যবহারকারীরা জিমেইল অ্যাপ থেকে সরাসরি এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে ই–মেইল আদান–প্রদান করতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রেরক ও প্রাপককে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না।

তবে এই সুবিধা এখনই সবাই পাচ্ছে না। পর্যায়ক্রমে সব জিমেইল ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here