বাঞ্ছারামপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

0
বাঞ্ছারামপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- জয়কালীপুর গ্রামের মৃত আব্দুল কাদির শিকদারের ছেলে আবু বক্কর (৪০) এবং ডোমরাকান্দি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে অলি মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আবু বক্করের দোচালা টিনের ঘর থেকে দুইজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের হেফাজতে থাকা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here