টি-টোয়েন্টিতে বাবরের ফিফটির সেঞ্চুরি

0
টি-টোয়েন্টিতে বাবরের ফিফটির সেঞ্চুরি

টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তিনি পূর্ণ করেছেন ১০০টি ফিফটি।

বুধবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে ৩৭ বলে ফিফটি পূর্ণ করেন পেশাওয়ার জালমির অধিনায়ক বাবর। লেগ স্পিনার আবরার আহমেদের শর্ট বল ডিপ মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে তিনি এই মাইলফলকে পৌঁছান।

এর আগে গত রবিবার আইপিএলে ১০০ ফিফটির রেকর্ড গড়েন ইংল্যান্ডের জস বাটলার, তিনি এই কীর্তি গড়তে খেলেছেন ৪৬৮ ইনিংস। বাবর আজম একই মাইলফলকে পৌঁছান মাত্র ৩৪১ ইনিংসে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, তার সংগ্রহ ৪৩৫ ইনিংসে ১১৬টি ফিফটি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের ভিরাট কোহলি, যার ৪০২ ইনিংসে ফিফটি ১০৭টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here