গাইবান্ধায় রোহিঙ্গা যুবক আটক

0
গাইবান্ধায় রোহিঙ্গা যুবক আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে নূর হোসেন ওরফে নুর হাসান (৪০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক নুর হাসান কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল হাসিমের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহিঙ্গা যুবক নুর হাসান কয়েকদিন ধরে ওই এলাকার হামজেলার বাড়িতে অবস্থান করছিলেন। তার চলাফেরা সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে সাদুল্লাপুর থানা পুলিশ।

ওসি জানান, আটক রোহিঙ্গা যুবককে বুধবার বিকালে জিডিমূলে কক্সবাজারে উঁখিয়া থানায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here