সেই নবজাতকের ঠাঁই হলো ‘ছোটমণি নিবাসে’

0
সেই নবজাতকের ঠাঁই হলো ‘ছোটমণি নিবাসে’

বিশ্বনাথে সড়কের পাশে পাওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে সিলেট শহরের বাগবাড়ীস্থ ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে ওই নিবাসে পাঠানো হয়।

এর আগে নবজাতককে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান। এসময় তারা শিশুটির নাম দেন ‘ফাতেমা’। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেয়া হয় নতুন কাপড় ও  প্রয়োজনীয় উপহার সামগ্রী।

প্রসঙ্গত, গেল রবিবার রাত ১১টার দিকে উপজেলোর রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া পিচের মুখ এলাকায় এ নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় সিএনজি চালক মুক্তার মিয়া। কে বা কারা রাতের অন্ধকারে তাকে রেখে গিয়েছিল সেখানে। খালি গায়ে পাতলা কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকা শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে পুলিশে খবর দেন মুক্তার। খরব পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার নিরাপদ ভবিষ্যতের জন্য সিলেটন্থ ‘ছাটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here