ফের আলোচনায় তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া জুটি

0
ফের আলোচনায় তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া জুটি

শোবিজ অঙ্গনে আবারও আলোচনায় তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া জুটি। দীর্ঘ ৯ বছর পর ব্যাচেলর পয়েন্ট-এর নতুন সিজনে তারা জুটি হয়ে কাজ করেছেন। জনপ্রিয় এই ধারাবাহিকে তাদের রসায়ন নজর কেড়েছে দর্শক মহলে।

এই জুটি সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন ২০১৬ সালে। এরপর স্পর্শিয়া ধীরে ধীরে নাটক থেকে সরে গিয়ে সিনেমা ও ওয়েব কনটেন্টে ব্যস্ত হয়ে পড়েন। যদিও ২০২৪ সালে তিনি নাটকে ফিরে আসেন, তবে বেছে বেছে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখেন।

পরে ২০২৫ সালের শেষের দিকে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে এসে চমক দেন এই দুই তারকা। এরপর শুধু পর্দায় নয়, সোশ্যাল মিডিয়ায়ও তাদের রসায়ন নিয়ে এখন আলোচনা— সব মিলিয়ে জল্পনা আরও বাড়ছে।

সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে তাদের একটি মিষ্টি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বসন্ত এসে গেছে’—যা ভক্তদের মাঝে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

জানা গেছে, তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া বর্তমানে অমির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এক্সক্লুসিভ কন্ট্রাক্টে রয়েছেন। এখন প্রশ্ন একটাই—এই জুটিকে কি শুধুই ব্যাচেলর পয়েন্টেই সীমাবদ্ধ রাখা হবে, নাকি আবারও আগের মতো নিয়মিতভাবে তাদের একসঙ্গে পর্দায় দেখতে পাবেন ভক্তরা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here