আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ, শাস্তি পেলেন নীতীশ রানা

0
আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ, শাস্তি পেলেন নীতীশ রানা

টানা তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়ের দেখা পায় চেন্নাই। এদিন সাঞ্জু স্যামসনে সেঞ্চুরিতে ভর করে ২৩ রানে জয় পান তারা।

তবে দিল্লী ক্যাপিটালসের ব্যাটিংয়ের সময় দেখা দেয় নতুন বিতর্ক। আম্পায়ারের সঙ্গে প্রকাশ্যে ঝামেলায় জড়ালেন কোচ হেমাঙ্গ বাদানি এবং দুই ক্রিকেটার। দিল্লীর ট্রিস্টান স্টাবসকে গ্লাভস পরিবর্তনের অনুমতি না দেওয়ায় আম্পায়ারের বিরুদ্ধে রেগে যান তারা। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর জন্য শাস্তিও পেতে হয়েছে দিল্লির ব্যাটার নীতীশ রানাকে।

ঘটনাটি দিল্লির ইনিংসের ১৯তম ওভারের। ভালো ব্যাট করছিলেন স্টাবস। ওই ওভারে আম্পায়ারের কাছে গ্লাভস বদল করার জন্য আম্পায়ারের কাছে আবেদন করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। কিন্তু তাকে অনুমতি দেননি আম্পায়ারেরা।

পরের বলেই স্টাবস আউট হয়ে যান। সাজঘরে ফেরার সময় স্টাবস রাগে ব্যাট এবং গ্লাভস ছুড়ে ফেলেন। এই ঘটনায় মেজাজ সংযত রাখতে পারেনি তার দল। ক্ষোভে ফেটে পড়েন বাদানি, নীতীশেরা। ডাগ আউটের পাশে আম্পায়ারের সঙ্গে বাদানি, নীতীশ এবং করুণ নায়ার উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় চেন্নাই-দিল্লি ম্যাচের দুই আম্পায়ার সাইদর্শন কুমার এবং বিনোদ সেশানের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ। আম্পায়ারদের যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণযোগ্য মনে হয়নি বাদানিদের। তর্কাতর্কির সময় সবচেয়ে আগ্রাসী মেজাজে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক নীতিশ রানা।

অভিযোগ নীতীশ ওই সময় আম্পায়ারদের অশ্লীল গালিগালাজও করেন। তার বিরুদ্ধে আইপিএলের আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন আম্পায়ারেরা। সেই রিপোর্টের ভিত্তিত ম্যাচ রেফারি শক্তি সিংহ নীতীশকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছেন। এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে দিল্লির ব্যাটারকে। ম্যাচের পর শুনানিতে নিজের অপরাধ মেনে নিয়েছেন নীতীশও।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আইপিএলে খেলোয়াড়দের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটার নীতীশ রানাকে শাস্তি দেওয়া হয়েছে। তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। নীতীশ আচরণবিধির ২.৩ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। ম্যাচ চলাকালীন অশ্লীল শব্দ ব্যবহার করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here