বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সূচনা করেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৩৬ জন সদস্য অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

