হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ যায়নি, দাবি ইরানের

0
হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ যায়নি, দাবি ইরানের

কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, একাধিক মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রম শুরু করেছে।

তবে এসব দাবির পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে জানানো হয়, বাস্তবে কোনো মার্কিন জাহাজ ওই প্রণালি দিয়ে প্রবেশ করেনি।

উল্লেখ্য, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই নতুন করে এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্য সামনে এলো। 

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here