সিরাজগঞ্জে কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার

0
সিরাজগঞ্জে কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ঘাস ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে শাহজাদপুর থানা পুলিশ উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিতুলিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুপুরে স্থানীয় কৃষকেরা ক্ষেতে কাজ করতে গিয়ে গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে গেছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here