চার বছর পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

0
চার বছর পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

বিশ্বের অন্যতম বৃহৎ লাইভ মিউজিক ফেস্টিভ্যাল ‘কোচেলা ২০২৬’ শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ায় । এবারের এই কনসার্টের প্রথম সারির শিল্পীদের মধ্যে অন্যতম কানাডার পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার।

‘দ্য গার্ডিয়ান’ বলছে- ২০২২ অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করার পর এই প্রথম কোনো বড় মঞ্চে ফিরছেন বিবার। ওই বছরই বিবার ভক্তদের বলেছিলেন র‍্যামসি-হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ার পর থেকে তার মুখের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। গত বছর তিনি ভক্তদের সুখবর দেন যে, ধীরে ধীরে সেরে উঠছেন ও কনসার্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

‘কোচেলা ফেস্টে’ মঞ্চে গাইতে দেখা যাবে বিবারকে। ১০ থেকে ১২ এপ্রিল হবে কোচেলার প্রথম পর্ব। ১৭ থেকে ১৯ এপ্রিল হবে এই দ্বিতীয় পর্ব। ১১ ও ১৮ তারিখ গাইতে পারেন বিবার।

অসুস্থতা নিয়েও গানের রেকর্ডিংয়ের কাজ চালিয়ে গেছেন বিবার। চার বছর বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পায় তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। এর দুই মাস পরই ভক্তদের সামনে চমক হিসেবে বিবার রিলিজ করেন ‘সোয়্যাগ টু’। এবারের কোচেলা ফেস্ট দিয়ে মঞ্চে তার প্রত্যাবর্তন হচ্ছে বলে ধারণা করছেন ভক্তরা। বিবার ছাড়াও এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস, ফ্যাট বয় স্লিমসহ আরও অনেকেই।

গত বছর কোচেলা ফেস্টিভ্যালের সময় গরমে অসুস্থ হয়ে পড়েন অনেক দর্শক। সেবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। আর এবারে আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টের সময় বৃষ্টি হতে পারে।

তারপরও সব টিকেট মাত্র তিনদিনে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এবারের কনসার্টে এক লাখ ২৬ হাজারের বেশি দর্শক সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here