২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা

0
২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বোঝা যাবে ইরানের সঙ্গে চুক্তি হবে কি না। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে যাওয়ার আগে এই মন্তব্য করেন ট্রাম্প। ভ্যান্স জানান, তিনি আশা করছেন ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক হবে। তবে ইরান যদি যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে আলোচনা দল তা মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধজাহাজগুলোতে আবারও উন্নতমানের গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে। তার দাবি, এসব অস্ত্র আগের যেকোনো সময়ের চেয়েও উন্নত। তিনি বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে এই অস্ত্র খুব কার্যকরভাবে ব্যবহার করা হবে।

ট্রাম্প আরও জানান, পাকিস্তানে অনুষ্ঠেয় আলোচনায় যদি কোনো সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে থাকা অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

এদিকে ইরান জানিয়েছে, শনিবারের নির্ধারিত আলোচনা তখনই এগোবে যখন লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ হবে। উল্লেখ্য, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিলেও লেবাননে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। এই অবস্থার ভেতর পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here