কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার আমলি আদালতের বিচারক মমিনুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার বিকেলে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানায় ৯টি এবং সদর দক্ষিণ থানায় রয়েছে ২টি। বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, আদালতে হাজির করার পর ১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

