প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে নারী দল

0
প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে নারী দল

চলমান পিসিএলের মধ্যেই জিম্বাবুয়ে নারী জাতীয় ক্রিকেট বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজ খেলার ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপাক্ষিত সিরিজটির ওয়ানডে ম্যাচগুলো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৯-এর অংশ হবে।

শুক্রবার (১০ এপ্রিল) পিসিবি নিশ্চিত করেছে, জিম্বাবুয়ে নারী জাতীয় ক্রিকেট দল আগামী মে মাসে ছয়টি সাদা বলের ম্যাচ খেলতে পাকিস্তান সফর করবে। আগামী ২৯শে এপ্রিল জিম্বাবুয়ে দল করাচিতে পৌঁছানোর কথা রয়েছে।

এই সফরটি জিম্বাবুয়ের জন্য ঐতিহাসিক এবং পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান সিরিজটিকে প্রস্তুতি অংশ হিসেবে লাগাতে চায়।

সফরের সব কয়েকটি ম্যাচ করাচির আইকনিক ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো ৩, ৬ এবং ৯ই মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকাল ৩ টা ৩০ মিনিটে শুরু হবে।

ওয়ানডের পর একই স্টেডিয়ামে ১২, ১৪ এবং ১৫ই মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শুরু হবে। এর আগে উভয় দল ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত করাচিতে অনুশীলন করবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাজ্যে যাওয়ার আগে পাকিস্তান ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রি-সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here