সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২

0
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল ট্যাংক লরিসহ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত দুই কর্মচারী মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ট্যাংক লরি দুটি থানার হেফাজতে নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানের সময় ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরের দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এসব লরিতে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ ছিল।

তিনি আরও বলেন, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here