মুজিবনগরে শিশুকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

0
মুজিবনগরে শিশুকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিভাবক সূত্রে জানা যায়, জুবায়ের (১১) নামের এক শিক্ষার্থী ওই মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করত। তার বাবা মো. সাহিদুর রহমান একই দিন সন্ধ্যায় ছেলের এক সহপাঠীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে ছেলের সঙ্গে কথা বললে সে কান্নায় ভেঙে পড়ে এবং অভিযোগ করে, আরবি শিক্ষক নুর উদ্দিন তাকে একাধিকবার গভীর রাতে কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন করেছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে। পরে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রেফতার শিক্ষককে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here