পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

0
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। ১১টি পদের মধ্যে ৯টিতেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত আইনজীবী আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট।

লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাড. আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোহাম্মদ রবিউল ইসলাম পেয়েছেন ৯৯ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পেয়েছেন ৯৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী অ্যাড. আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সোলায়মান হক পেয়েছেন ৭৯ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে অ্যাড. তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. আব্দুল মুকিত, অ্যাড. আরাফাত হোসেন জনী, অ্যাড. আশরাফুল ইসলাম ও অ্যাড. মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন ভোট প্রদান করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অ্যাড. খলিলুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মোছা. আনোয়ারা বেগম ও অ্যাড. আনোয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here