যৌতুকের দাবিতে  স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

0
যৌতুকের দাবিতে  স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবিতে নির্যাতনে স্ত্রীর মৃত্যুর পর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বানারীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া আক্তার (১৮) মারা যান। এ ঘটনায় বুধবার রাতে তার বাবা হুমায়ুন কবির হাওলাদার মেয়ের স্বামীসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা করেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের বাসিন্দা।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, বুধবার গভীর রাত ২টার দিকে ঢাকার নন্দীপাড়ার ছোট বটতলার একটি ভাড়াটিয়া বাসা থেকে স্বামী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে বরিশালে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here