স্লো ওভার রেটের কারণে শুভমান গিলকে জরিমানা

0
স্লো ওভার রেটের কারণে শুভমান গিলকে জরিমানা

শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১ রানের নাটকীয় জয়ের পরও নির্ভয়ে নেই গুজরাট টাইটানস। ম্যাচে স্লো ওভারে রেটের কারণে শুভমান গিলকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে ডেভিড মিলারের ভুলে মৌসুমের প্রথম জয় পায় শুভমান গিলরা। আইপিএলের এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ধীর ওভার রেটের কারণে গুজরাট টাইটানস (জিটি)-এর অধিনায়ক শুভমান গিলকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু এটি আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারার অধীনে এই মৌসুমে তার দলের প্রথম অপরাধ ছিল, যা ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত। তাই গিলকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (১২ এপ্রিল) লখনউতে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে গুজরাট টাইটানস। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস পরবর্তী ম্যাচে চেন্নাইতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here