বগুড়ায় দু’টি মিনি স্টেডিয়ামের বরাদ্দ চান এমপি মোশারফ

0
বগুড়ায় দু’টি মিনি স্টেডিয়ামের বরাদ্দ চান এমপি মোশারফ

বগুড়ার কাহুলু-নন্দীগ্রাম এলাকায় দু’টি মিনি স্টেডিয়ামের জন্য বরাদ্দ চেয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদনপত্র দেন তিনি।

আবেদনপত্রে বগুড়া-৪ আসনের এই সংসদ সদস্য উল্লেখ করেছেন, কাহালু-নন্দীগ্রাম এলাকায় ছোটবড় মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষের বসবাস। তবে বর্তমান সময়ে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুবকদের শারিরীক ও মানসিক বৃদ্ধির জন্য অত্র এলাকায় দুইটি মিনি স্টেডিয়াম স্থাপন করা প্রয়োজন।

123456

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় কাহালু-নন্দীগ্রাম এলাকায় মিনি স্টেডিয়াম স্থাপনের জন্য জোর দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

আজ বুধবার সন্ধ্যায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জনস্বার্থ বিবেচনায় মিনি স্টেডিয়াম স্থাপনের খুবই প্রয়োজন। আমার নির্বাচনী এলাকার মানুষের প্রাণের দাবি এটি। আশা করি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা সরকার বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত কাজ শুরু করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here