সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের উদ্বোধনী অনুষ্ঠান

0
সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের উদ্বোধনী অনুষ্ঠান

অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো এলাকায় নতুন শিক্ষামূলক উদ্যোগ আপথিঙ্ক এডুকেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত মিন্টোর ৪/২ এরিকা লেনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আপথিঙ্ক এডুকেশনের পরিচালক আশিক ইকবালের সঞ্চালনায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহীম খলিল মাসুদ এবং অ্যাশ রহমান ও জনপ্রিয় সিনিয়র ম্যাথ টিউটর শামীম হক।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত, যারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান। প্রতিটি টিউটর তাদের নিজ নিজ বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সহায়তা করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।

অনুষ্ঠানের আয়োজক আশিক ইকবাল সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কমিউনিটির সঙ্গে মিলেই এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here