চট্টগ্রামে অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার। এই কেন্দ্র থেকে চট্টগ্রামের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা তথ্য ও সহায়তা প্রদান করা হবে।
গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তামিলনাড়ুর রিজিওনাল সিইও ডা. ইলান কুমার অ্যাপোলো হাসপাতাল চেন্নাই এর সিইও নাভিন ভি। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ (রেভেন্যু টিমের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট গুরু প্রসাদ। উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতাল ইনফর্মেশন সেন্টারের সেন্টার হেড এবং ইউনিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা সহজেই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত তথ্য, অ্যাপয়েন্টমেন্ট, ভিসা সহায়তা, মেডিকেল সেকেন্ড ওপিনিয়নসহ বিভিন্ন সেবা পাবেন। এটি রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য গাইডলাইন হিসেবে কাজ করবে এবং উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করবে।
এছাড়া এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে স্থানীয় ডাক্তার এবং এমভিটি প্রফেশনালদের সঙ্গে সমন্বয় করে রোগীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এর পাশাপাশি নিয়মিতভাবে সিএমই (ঈগঊ) সেমিনার এবং পেশেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হবে, যাতে চিকিৎসা সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং রোগীরা সঠিক দিকনির্দেশনা পান।

