মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

0
মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ দেশে পৌঁছেছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নম্বর SV806 যোগে সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহটি ঢাকায় আসে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং ১ জনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবে দাফন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে।

বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ, ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here