পুঁজিবাজারে সূচকের বড় পতন

0
পুঁজিবাজারে সূচকের বড় পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। আজ ডিএসইর সূচক ডিএসইএক্স কমেছে ১০৭ পয়েন্ট।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট কমে ৫ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০৪১ ও ১৯৪৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১১৪ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রবিবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টি কোম্পানির, কমেছে ৩৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রবিবার ২২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর।

রবিবার সিএসইতে ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here